কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ মুকিম উদ্দিন আহমদ (৭৮) শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার হোসেনপুর গ্রামের তাঁর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
তাঁর স্বজনরা জানান, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা আজ শুক্রবার বিকাল ৫টা ১৫ মিনিটে হোসেনপুর শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। নামাজে জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ কয়েক শত সাধারণ মানুষ অংশ গ্রহন করেন। এর আগে বীর মুক্তিযোদ্ধা মুকিম উদ্দিন আহমদকে গার্ড অব অনার প্রদান করা হয়েছে।


