Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াশ্রীমঙ্গলে ৪৬ বোতল বিদেশী মদসহ গ্রেফতার-১

শ্রীমঙ্গলে ৪৬ বোতল বিদেশী মদসহ গ্রেফতার-১

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৪৬ বোতল বিদেশী মদসহ মো. হাবিব উল্লাহ (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি টিম শ্রীমঙ্গল-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উত্তরসুর এলাকার কয়ছর হাজী মার্কেটের সামনে চেকপোস্ট পরিচালনা করে।

চেকপোস্ট পরিচালনাকালে একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। এসময় যাত্রী বসার সিটের পিছন থেকে একটি কাগজের কার্টুন ও সাদা প্লাস্টিকের বস্তায় রাখা বিভিন্ন ব্র‍্যান্ডের ৪৬ বোতল বিদেশী মদ জব্দ করা হয়।

জব্দকৃত মদের মধ্যে ২৪ বোতল SEAGRAM’S Blenders Pride, ১১ বোতল Bacardi Limon এবং ১১ বোতল Magic Moments রয়েছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত হাবিব উল্লাহ শ্রীমঙ্গলের টিলাগাঁও  (হুগলিয়া) গ্রামের আজিম মোল্লার ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments