রিয়াজুল ইসলাম: কুলাউড়া উপজেলায় আগামী ১৩ সেপ্টেম্বর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে শনিবার (৩০ আগস্ট) বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানান উপজেলা বিএনপির প্রধান নির্বাচন কমিশনার মো. রেদোয়ান খান।
রেদোয়ান খান জানান, যে ৫টি পদে প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন সভাপতি পদে মো. শওকতুল ইসলাম শকু ও জয়নাল আবেদীন খান বাচ্চু। আর সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুল জলিল জামাল, বদরুল হোসেন খান, আজিজুর রহমান মনির ও জয়নুল ইসলাম জুনেদ।
সাধারণ সম্পাদক পদে শামীম আহমদ চৌধুরী,সুফিয়ান আহমদ ও বদরুজ্জামান সজল এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে কমর উদ্দিন আহমদ কমরু,মইনুল হক বকুল ও সারোয়ার আলম বেলাল। সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল মুক্তাদির মনু,দেলোয়ার হোসেন, সিপার আহমদ,মইন উদ্দিন স্বপন ও নুরুল ইসলাম ইমন।
তিনি জানান, আগামীকাল রবিবার (৩১ আগস্ট) সকল প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেবেন এবং ২ সেপ্টেম্বর যাচাই-বাছাই ও প্রত্যাহারের দিন নির্ধারণ করা হয়েছে। কাউন্সিলে উপজেলার ১৩ ইউনিয়নের ৯২৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
উপজেলা বিএনপির কাউন্সিল পরিচালনার জন্য ৫ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে- প্রধান নির্বাচন কমিশনার উপজেলা বিএনপির আহবায়ক মো. রেদোয়ান খান, অপর সদস্যরা হচ্ছেন- ড. সাইফুল আলম চৌধুরী, অ্যাডভোকেট এএনএম খালেদ লাকি, প্রভাষক আব্দুল মুহিত চৌধুরী রিপন,প্রফেসর সামসুল ইসলাম আলম।


