Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলামৌলভীবাজারে জুয়ার আসর থেকে নগদ টাকাসহ আটক-১৮

মৌলভীবাজারে জুয়ার আসর থেকে নগদ টাকাসহ আটক-১৮

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও দেড় লক্ষাধিক টাকাসহ ১৮ জুয়ারিকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে (২৯ আগস্ট) মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সাতহাল গ্রামের আনোয়ার আলী মিয়ার বাড়িতে একটি জুয়ার আসরে অভিযান চালায় সদর থানার একটি দল।

এ সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার নগদ ১,৫১,৫৩০ (এক লক্ষ একান্ন হাজার টাকা পাঁচশত ত্রিশ) টাকা, একটি জুয়ার বোর্ড, একটি ব্যানার, ২১টি লেমিনেটিং করা কার্ড, ৫টি ছোট তীর এবং ৫টি কাঠের টুকরা জব্দ করা হয়।

ঘটনাস্থল থেকে আটককৃতরা হলেন মোঃ জাকির আলী চৌধুরী, লিটন মিয়া ওরফে কাউয়া লিটন, মোঃ জায়েদ খান, মোঃ আতাব মিয়া, মোঃ কাজল মিয়া, মোঃ মুশাহিদ মিয়া, সুধীর পাল, খোকন মিয়া, মোঃ কামরুল হোসেন ইকবাল, মোঃ সাইদুল হক, কালা মিয়া, লিটন মিয়া, মোঃ আঃ আউয়াল ওরফে সুরুজ, মোঃ নিম্বর আলী, মোঃ মাহতাব মিয়া, মোঃ মাসুদ মিয়া, মোঃ কামাল মিয়া এবং লিটন আহম্মেদ।

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমান জানান, আটককৃতদের মধ্যে ১৩ জন মৌলভীবাজার এবং বাকি ৫ জন হবিগঞ্জ জেলার বাসিন্দা। আটককৃত ১৮ জনসহ পলাতক কয়েকজনের বিরুদ্ধে সদর থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments