Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াবড়লেখায় বিদেশি মদসহ গ্রেফতার-১

বড়লেখায় বিদেশি মদসহ গ্রেফতার-১

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশি মদ ও ৩০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মুজিবুর রহমান (৪৮)। তিনি বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের মুদৎপুর গ্রামের বাসিন্দা।
শনিবার দিবাগত রাতে (৩১ আগস্ট) বড়লেখা থানার  এসআই মো. আব্দুর রাকিব সঙ্গীয় ফোর্সসহ ফকিরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মুজিবুর রহমানকে আটক করেন। এসময় আটককৃত ব্যক্তির হেফাজত থেকে ১০ বোতল ভারতীয় মদ ( Officer’s Choice PREMIUM Whiskey) এবং ১২টি পলিথিনের প্যাকেটে মোট ৩০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments