Wednesday, October 21, 2026
Homeসারাদেশ৮ নভেম্বরের পর ফিটনেস বিহীন হবিগঞ্জ এক্সপ্রেসের কোনো বাস চলতে পারবে না

৮ নভেম্বরের পর ফিটনেস বিহীন হবিগঞ্জ এক্সপ্রেসের কোনো বাস চলতে পারবে না

মৌলভীবাজার প্রতিনিধি:  শ্রীমঙ্গল-মৌলভীবাজার-সিলেট যাত্রীদের জন্য নতুন বাস সার্ভিসের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার ( ১ নভেম্বর) বিকেলে মৌলভীবাজার বাস স্ট্যান্ড এ বাসের শুভ উদ্বোধন করেন, মৌলভীবাজার রাজনগর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম. নাসের রহমান।

প্রধান অতিথি বলেন,৮ নভেম্বরের পর ফিটনেস বিহীন মৌলভীবাজারের কোনো রোডে হবিগঞ্জ এক্সপ্রেসের কোনো বাস চলতে পারবে না ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন। সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা বাস মিনিবাস সমিতি সভাপতি ও জেলা বিএনপি সদস্য সচিব আবদুর রহিম রিপন। সঞ্চালনা করেন জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির চেয়ারম্যান এমদাদুল হক এমাদ।

উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, মৌলভীবাজার চেম্বার অব কমার্সের সভাপতি প্রার্থী ব্যবসায়ী আহসান আহমেদ জাবেদ, মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ব্যবসায়ী  তোফায়েল আহমেদ তুয়েল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা।

নতুন বাস সার্ভিস চালুর ফলে যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments