Wednesday, October 21, 2026
Homeবিনোদনদুই বছরের জন্য বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

দুই বছরের জন্য বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত

ডেক্স রিপোর্ট : বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক ফের নাজমুল হোসেন শান্তর হাতে যাচ্ছে গুঞ্জন ছিলো গতকাল থেকে। অবশেষ সেই গুঞ্জন সত্য হলো, চলমান ২০২৫-২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শেষ পর্যন্ত বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক থাকবেন শান্ত। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত বছরের ফেব্রুয়ারিতে তিন সংস্করণে তাকে নিয়মিত অধিনায়ক ঘোষণা করা হয়। পরে বাজে ফর্মের কারণে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব হারানোর পাশাপাশি দলেও জায়গা হারান। গত জুনে শ্রীলঙ্কা সফরে তাকে ওয়ানডের নেতৃত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়।

শ্রীলঙ্কাতে টেস্ট সিরিজ শেষে গত ২৮ জুন টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দেওয়া ঘোষণা দেন শান্ত। আনুষ্ঠানিক কারণটি তিনি না বললেও মোটামুটি প্রতিষ্ঠিত ছিল, ওয়ানডে অধিনায়কত্ব কেড়ে নেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে তার এই সিদ্ধান্ত।

লম্বা সময় বাংলাদেশের টেস্ট ম্যাচ ছিল না বলে অধিনায়কত্ব নিয়ে মাথা ঘামাতে হয়নি বিসিবিকে। এখন সামনেই আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। অধিনায়ক তাই চূড়ান্ত করতে হতো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments