Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলাস্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করল শিক্ষা বোর্ড

স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করল শিক্ষা বোর্ড

মাইলস্টোন ট্র্যাজেডি, বন্যা ও সংঘাতের কারণে স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের চার দিনের পরীক্ষার নতুন সূচি ঘোষণা করেছে সরকার।

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার পর ২২ ও ২৪ জুলাইয়ের সব বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়। এছাড়া বন্যার কারণে কুমিল্লা বোর্ডের ১০ জুলাইয়ের পরীক্ষা এবং এনসিপির সমাবেশে হামলার পর সংঘাতের কারণে গোপালগঞ্জ জেলার ১৭ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

নতুন সূচি অনুযায়ী, ২২ জুলাইয়ের পরীক্ষা হবে ১৭ অগাস্ট এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা হবে ১৯ অগাস্ট। কুমিল্লা বোর্ডের ১০ জুলাইয়ের পরীক্ষা নেওয়া হবে ১২ অগাস্ট এবং গোপালগঞ্জ জেলার ১৭ জুলাইয়ের পরীক্ষা হবে ১৪ অগাস্ট।

বুধবার আন্তঃশিক্ষাবোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন তারিখগুলো জানানো হয়।

নতুন সূচি অনুযায়ী, ১৭ অগাস্ট সব বোর্ডে এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র পরীক্ষা হবে।

১৯ অগাস্ট সব বোর্ডে অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হবে।

১২ অগাস্ট কুমিল্লা বোর্ডে পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র এবং যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হবে। ১৪ অগাস্ট গোপালগঞ্জ জেলায় এইচএসসির ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২১ অগাস্ট থেকে ৩১ অগাস্ট পর্যন্ত এইচএসসির ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments