Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলাবার্ন ইনস্টিটিউটে দগ্ধ ৫ জনের অবস্থা সঙ্কটাপন্ন

বার্ন ইনস্টিটিউটে দগ্ধ ৫ জনের অবস্থা সঙ্কটাপন্ন

ঢাকা অফিস: রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে প্রাঙ্গণে বিমান বিধ্বস্তের ঘটনায় এখনো পাঁচ জনের অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাদেরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি রাখা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) বিকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে এক সংবাদ সম্মেলনে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন এ কথা জানান।

তিনি বলেন, এ ঘটনায় আজ শুক্রবার পরপর দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এখনও ৪০ জন ভর্তি রয়েছে। তাদের মধ্যে ক্রিটিক্যাল অবস্থা ৫ জনের। তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে। তাদের চাইতে একটু কম গুরুতর অর্থাৎ সিপিআর ক্যাটাগরিতে রয়েছে ১০ জন। ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে পোস্ট অপারেটিভ রয়েছে আরও ১০ জন এবং ক্যাবিনে রয়েছে ১৫ জন।

তিনি আরও বলেন, যে কয়জনকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাদের মধ্যে দুই জনের কিছুটা উন্নতি হয়েছে। তারা নিজে নিজে শ্বাস নিতে পারছে। এই ৪০ জন রোগীর মধ্যে আগামীকাল শনিবার ৪-৫ জন রোগীকে আমরা ছুটি দিতে পারবো।

ডা. নাসির বলেন, আজ সিঙ্গাপুর, চীন ও ভারতের চিকিৎসক দল আমাদের সঙ্গে এসব রোগীর বিষয়ে মিটিংয়ে বসেছিলেন। তারা রোগীদের দেখেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments