মৌলভীবাজার প্রতিনিধি: হবিগঞ্জ – সিলেট বিরতিহীন বাস রোড পারমিট ছাড়া চলাচল, অদক্ষ চালক দিয়ে বাস চলানো ও বাস ষ্টাপদের হয়রানী প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি নং- ১২২৩ এর শ্রমিকবৃন্দ।
সোমবার (৩ নভেম্বর) দুপুরে শহরের ঢাকা বাস ট্রামিনালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখরন, মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি তোফায়েল আহমেদ তুয়েল, শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম রশিদ, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রব,মালিক শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ন সম্পাদক শাহ আলম দিপু, নাগরিক কল্যাণ সমিতির সদস্য শেখ নুরুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক কায়রুজ্জাম্মান কামাল, পশ্চিম বাজার মাইক্রোবাস সভাপতি গিয়াস উদ্দিন,সাধারণ সম্পাদক মোঃ খছরু আহমেদ,১২২৩ এর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ লেবু মিয়া প্রমুখ।
বক্তরা বলেন, হবিগঞ্জ বাস মালিক সমিতি দীর্ঘদিন যাবৎ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট রুটে যাত্রী সেবা পরিচালনা করে আসছে। কিন্তু অত্যান্ত দুঃখ ও পরিতাপের বিষয় বিগত কিছু দিন যাবৎ হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট রুটে মেয়াদ উত্তীর্ণ ও ফিটনেস বিহীন, পারমিট বিহীন ও ড্রাইভিং লাইন্সেস বিহীন চালক দ্বারা পরিচালনা করে আসছে। হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট রুটে আর কোন বিরতিহীন বাস না থাকায়। মৌলভীবাজার জেলার সিলেট রুটের যাত্রীবৃন্দের সাথে অসৌজন্য মূলক আচরন ও শারীরিক ভাবে লাঞ্চিত করে আসছে। ভদ্র যাত্রীরা নিজেদের সম্মান রক্ষার স্বাথে তাদের অত্যাচার নিরবে সহ্য করে আসছে।
বিগত ০১ নভেম্বর শনিবার সিলেট রুটের দয়ামীর এলাকায় হবিগঞ্জী বাস অভারটেক করতে গিয়ে প্রাইভেট কারে ৩টি তাজা প্রাণ কড়ে নিয়েছে। আবার ০২ নভেম্বর সকাল ৮ টায় কাকিয়া বাজার নামক স্থানে মেটর সাইকেল আরোহীদের আঘাত করে। এভাবে প্রতিদিন তাদের এই বেপরোয়া গতি ও অসৌজন্য মূলক আচরন এবং ফিটনেস বিহীন গাড়ী বন্ধের জন্য মৌলভীবাজার জেলা যাত্রী কল্যান সমিতির পক্ষ থেকে জোর দাবী জানাচ্ছি।
তারা জেলা প্রশাসকের কাছে দাবি জানান, আপনি এ জেলার যাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে আইনগত ব্যবস্থা গ্রহন করবেন। এছাড়া মিরপুর থেকে শেরপুর ফিডার রোড এই রুটে বড় বাস ও ট্রাক স্বাভাবিক চলাচলের জন্য হুমকি রয়েছে। এই রুটের প্রসস্ত করণে পদক্ষেপ নেওয়া জরুরী । আন্ত:জেলা নিয়ম অনুযায়ী এই রুটে বড় বাস ট্রাক চলাচলের অনুপযোগী তাই এই বড় বাস গাড়ী হাইওয়ে সড়কে চলাচলের জন্য পদক্ষেপ নেওয়া জরুরী। এ বিষয়ে জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসন দ্রুত আইনগত গ্রহন করবেন।


