Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলাডিজিটাল নিরাপত্তা মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক মশাহিদ

ডিজিটাল নিরাপত্তা মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক মশাহিদ

মৌলভীবাজার প্রতিনিধি : স্কয়ার গ্রুপের লীজকৃত বড়লেখার “শাহবাজপুর চা বাগান” কর্তৃক “বোবারতল” এলাকার জনগণকে বাসস্থান হইতে উচ্ছেদ ও ভূমি দখলের সংবাদ প্রকাশ করায় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক আমাদের কন্ঠ ও দৈনিক সিলেট বাণী পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি মশাহিদ আহমদ এর বিরুদ্ধে সাইবার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। সেই মামলা দীর্ঘ ৩ বছর চলমান থাকার পর আজ সোমবার (৩ নভেম্বর)  সিলেট সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক লুৎফুর নাহার এ খালাসের রায় প্রদান করেন।

সাংবাদিক মশাহিদ আহমদের পক্ষে আইনি লড়াই করেন এডভোকেট মামুনুর রশিদ। স্কয়ার গ্রুপের লীজকৃত মৌলভীবাজার জেলার বড়লেখার শাহবাজপুর চা বাগান কর্তৃক বোবারতল এলাকার জনগণকে বাসস্থান হতে উচ্ছেদ ও ভুমি দখলের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মশাহিদ আহমদ এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে চা বাগান কর্তৃপক্ষ এ মামলা দায়ের করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments