Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলামৌলভীবাজারে গণহত্যা দিবস উপলক্ষে শ্রদ্ধা,দোয়া ও আলোচনা

মৌলভীবাজারে গণহত্যা দিবস উপলক্ষে শ্রদ্ধা,দোয়া ও আলোচনা

নিজস্ব প্রতিবেদক : গণহত্যা দিবস উপলক্ষে মৌলভীবাজারে গণকবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার ২৫ মার্চ সকালে গণকবরস্থানে শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ ১৯৭১ সালের নির্মম হত্যাযজ্ঞে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন।

শ্রদ্ধা নিবেদন করেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, পুলিশ সুপার বিল্লাল হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব হোসেন, একাটুনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ রুমেন আলী,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ ফখরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজ সংস্কৃতি ব্যক্তিবর্গ।

পরের জেলা প্রশাসক কনফারেন্স রুমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, ২৫ মার্চের গণহত্যা বাঙালি জাতির ইতিহাসে এক কালো অধ্যায়। এই দিনে নিরস্ত্র মানুষকে নির্বিচারে হত্যা করা হয়, যা পৃথিবীর ইতিহাসে অন্যতম নৃশংস গণহত্যা হিসেবে বিবেচিত। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments