Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াকুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

কুলাউড়ায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

রিয়াজুল ইসলাম : কুলাউড়ায় গণহত্যা দিবস উপলক্ষে বুধবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে স্মৃতিচারণ, আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় গণহত্যার স্মৃতি তুলে ধরে স্বাগত বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা বাবু কমলা কান্ত।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মো. রেদওয়ান খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সুশীল চন্দ দে, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. খুরশেদ আলম, সাংবাদিক মো. খালেদ পারভেজ বখশ ও ভূকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান মো. আজিজুর রহমান মনির।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিছুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্চু ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments