Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলামৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত

মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬’উদযাপন উপলক্ষ্যে  র‍্যালি ও দুর্যোগ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”। ১৩ অক্টোবর (মঙ্গলবার) সকালে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে এই র‍্যালি ও মহড়ার আয়োজন করা হয়। ​

মৌলভীবাজার ফায়ার সাভিসের স্টেশন অফিসার মো: বেলায়েত হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল খায়ের, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া,এম নাসের রহমান এমপির রাজনৈতিক সচিব  মো.ফখরুল ইসলাম,সিনিয়র সাংবাদিক বকশী ইকবাল আহমদ প্রমুখ।​

মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments