Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলাবিএসএফের হাতে আটক সেই ৩ যুবক চোরাকারবারী দাবি বিজিবি’র

বিএসএফের হাতে আটক সেই ৩ যুবক চোরাকারবারী দাবি বিজিবি’র

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের কুলাউড়ার হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তিন বাংলাদেশিকে আটক করেছে বলে নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৯ জুলাই) বিকেলে করেন শ্রীমঙ্গল ৪৬-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকারিয়া আটককৃত ওই তিন ব্যক্তি চোরাকারবারী।
বিজিবি সূত্রে জানায়, গত বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের হরিপুর সীমান্ত এলাকায় শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) আওতাধীন শরীফপুর বিওপি সংলগ্ন সীমান্তে ২০ জন অজ্ঞাত বাংলাদেশি চোরাকারবারী ভারত থেকে চোরাই মালামাল আনতে বাংলাদেশের সীমানা পেরিয়ে ২০০ গজ ভেতরে প্রবেশ করছিলেন। সেই সময় বিএসএফের টহলদল তাদেরকে আটক করে নিয়ে যায়।
বিএসএফের আটককৃতরা হলেন- শরীফপুর ইউপির সঞ্জয়পুর গ্রামের মো. সোহাগ মিয়া ও হরিপুর গ্রামের মো. সিফার, মো. মাসুক আলী।
শ্রীমঙ্গল ৪৬-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকারিয়া জানান, ‘বিএসএফ তাদেরকে জানিয়েছে আটককৃত তিনজনকে চোরাচালানি মালসহ ভারতের ত্রিপুরা রাজ্যের উনোকুটি জেলার ইরানি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
অন্যদিকে, আটক তিনজনের পরিবারের পক্ষ থেকেও এখনো কুলাউড়া থানায় কোনো সাধারণ ডায়েরি করা হয়নি আর বিজিবির কাছেও কোন অভিযোগ করা হয়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments