Wednesday, October 21, 2026
Homeবিনোদনফিটনেস ধরে রাখার রহস্য জানালো চিত্রনায়িকা পরীমণি

ফিটনেস ধরে রাখার রহস্য জানালো চিত্রনায়িকা পরীমণি

বিনোদন ডেক্স: ঢাকার সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ব্যক্তিগত জীবন এবং সাহসী বক্তব্যের মাধ্যমে প্রায় তিনি উঠে আসেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার এক অনুষ্ঠানে নিজের বর্তমান জীবনযাত্রা ও ফিটনেস ধরে রাখার রহস্য নিয়ে কথা বললেন এই তারকা।

পরীমণি অনুষ্ঠানে বলেন, ‘আমি স্পেশালি কিছুই করছি না। আমি ভাত খাচ্ছি, আইসক্রিমও খাচ্ছি। ঠিকঠাক মতো ঘুমাতেও যেতে পারি না রুটিন করে, ঠিকঠাক মতো জাগতেও পারি না। ‘মেইনটেইন জীবনযাপন’ যাকে বলে খুব ট্রাই করছি। ‘কিন্তু যেহেতু দুটো বাচ্চাই পরপর ছোট, তো ওদের কখনও কখনও ঘুমের শিডিউল আপ-ডাউন হয়ে যায়, তো ওদের সঙ্গে মিলেই আমার চলতে হয়।’

তিনি বলেন, ‘মূলত ওদের পেছনে দৌড়াতে দৌড়াতে আমি ফিটনেসটা ব্যাক পাচ্ছি।’ মা হিসেবে সন্তানের দেখভাল করার এই স্বাভাবিক প্রক্রিয়াই যে তাকে স্বাভাবিকভাবে ফিট থাকতে সাহায্য করছে, তা অকপটে স্বীকার করলেন এই অভিনেত্রী।

আর জন্মদিন এবং উপহারের প্রতি নিজের ভিন্ন দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন পরীমণি। তার কথায়, ‘আমার মনে হয় যে সবাই একটু উইশ করল, হ্যাপি বার্থডে বলল, ওই ব্যাপারটাই আমার কাছে অনেক বড় গিফট।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments