Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকমলগঞ্জকমলগঞ্জে মানবতার গানে বাউল সম্রাট লালন সাইকে স্মরণ

কমলগঞ্জে মানবতার গানে বাউল সম্রাট লালন সাইকে স্মরণ

কমলগঞ্জ প্রতিনিধিঃ বাউল সম্রাট ফকির লালন সাই এর ১৩৫তম তিরোধান দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে মণিপুরী ললিতকলা একাডেমি।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় মণিপুরী ললিতকলা একাডেমি অডিটোরিয়ামে এ আয়োজন করা হয়েছে।

মনিপুরী ললিতকলা একাডেমির সঙ্গীত প্রশিক্ষক সুতপা সিনহার সঞ্চালনায় ও একাডেমির ভারপ্রাপ্ত উপপরিচালক প্রভাষ চন্দ্র সিংহের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মনসুর আলমগীর, শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ রাফি উদ্দিন ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।

মানবতার ধর্ম প্রচারক ও আধ্যাত্মিক সাধক লালন সাঁইয়ের জীবন ও দর্শন নিয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিরা।

আলোচনা পর্ব শেষে বাউল সম্রাট লালন সাইয়ের অমর সৃষ্টি ও গান নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। স্থানীয় শিল্পী ও বাউল শিল্পীরা লালনের কালজয়ী গান গেয়ে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। লালনের তিরোধান দিবসে তার দর্শন চর্চা ও সঙ্গীতের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানো হয়। মণিপুরী ললিতকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, লালন ভক্ত ও বাউল শিল্পীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments