## বারো মাসে তেরো পার্বনের দেশ বাংলাদেশ। আশ্বিন মাসের শেষদিন ও কার্তিক মাসের প্রথম দিন ঘিরে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে প্রচলিত আছে এমন এক পার্বনের, যার নাম জলবিষুব সংক্রান্তি। এই পার্বন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীরা করেন অশ্বিনী কুমারের ব্রত। এই ব্রত ‘ব্রতের ভাতের পূজা’ নামেও পরিচিত।
অশ্বিনী কুমার ব্রত পূজো চলিত বাংলায় যাকে আমরা বলে থাকি-“ব্রতের ভাত”। আশ্বিন মাসের শেষ দিন আর কার্তিক মাসের প্রথম দিন, এই দুদিন মিলিয়ে এই পুজোর আয়োজন করা হয়। আজ তাই বাঙ্গালী সনাতন ধর্মাবলম্বীদের একটি বহুল প্রচলিত এবং মজার একটি দিন।
যা আমাদের কাছে ব্রতের পুজায় ব্রতের ভাত খাওয়ার দিন তথা ‘অশ্বিনী কুমার ব্রত’ নামে পরিচিত। মূলত ঘরের মহিলারা এই পূজোটি করে থাকেন সন্তান, স্বামী ও পরিবারের বাকী সদস্যদের দীর্ঘায়ু, সুস্হজীবন ও মঙ্গল কামনায়। ব্রতের ভাত,কলা আর নারকেলের পুর দিয়ে অদ্ভুত এক কম্বিনেশন যা ধর্ম বর্ন নির্বিশেষে সকলেই পছন্দ করে থাকেন।


