Thursday, June 4, 2026
Homeমৌলভীবাজার জেলাকমলগঞ্জকমলগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর মৃত্যু, লাশ উদ্ধার

কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামীর মৃত্যু, লাশ উদ্ধার

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের সোনারগাঁও (বলরামপুর) গ্রামে রমজান আলীর (৪২) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের জেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার ভোরে তার বসতঘরের বারান্দায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ ঝুলতে দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। রমজান আলী সোনারগাঁওয়ের (বলরামপু) মৃত আনছার আলীর ছেলে।

জানা যায়, রমজান আলী ও তার স্ত্রী আফিয়া বেগমের মধ্যে পারিবারিক কলহকে কেন্দ্র করে ঝগড়াঝাটি ও মারধোরের ঘটনা ঘটে। এতে উভয়েই আহত হন। স্ত্রী আফিয়া বেগম প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা নেন এবং পরে উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা শেষে তিনি পিতার বাড়িতে অবস্থান করছিলেন।

অন্যদিকে রমজান আলীও আহত হয়ে চিকিৎসা গ্রহণের পর নিজ বাড়িতে ছিলেন। রজমান আলীর মৃত্যুর সংবাদ পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই মো. মাসুদ পারভেজ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, পারিবারিক কিছু সমস্যার বিষয় জানতে পেরেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments