Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকমলগঞ্জকমলগঞ্জের বিভিন্ন উন্নয়ন কর্মসূচীর উদ্ধোধন করলেন হাজী মুজিব এমপি

কমলগঞ্জের বিভিন্ন উন্নয়ন কর্মসূচীর উদ্ধোধন করলেন হাজী মুজিব এমপি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়ন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সংসদীয় আসনের সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস আয়োজিত আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ, সকাল ১১টায় আদমপুর ইউনিয়নের ছনগাঁও (হেরিং বোন বন্ড) রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন, দুপুর ১২টায় মুন্সীবাজার ইউনিয়নের রুপসপুর রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন, দুপুর ১টায় রামেশ্বরপুর রাস্তা উদ্ধোধন, বেলা ২টায় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে পতনঊষার ইউনিয়নে বাগজুর খাল খনন কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।
এ সময় কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য মো: দুরুদ আহমদ, উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খানসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান, সদস্য ও স্থানীয় বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেন, এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments