Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়া২ লাখ ৭০ হাজার টাকার নাসির বিড়ি আটক করেছে বিজিবি

২ লাখ ৭০ হাজার টাকার নাসির বিড়ি আটক করেছে বিজিবি

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলায় বিজিবির চোরাচালানবিরোধী অভিযানে আনুমানিক ২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় নাসির বিড়ি আটক করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) ভোরে উপজেলার লালারচক সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এই বিড়ি আটক করা হয়।

শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, ভোরে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫ হাজার ৪০০ প্যাকেট ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭০ হাজার টাকা।

তিনি জানান, ৪৬ বিজিবির আওতাধীন ১১৫ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি    আমরা অবৈধ মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখবো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments