মৌলভীবাজার প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনায় মৌলভীবাজার পৌর বিএনপির উদ্যাগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) যোহরের নামাজ শেষে পশ্চিমবাজার জামে মসজিদে এ মিলাদ মহাফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র মোঃ ফয়জুল করিম ময়ূন, সদস্য সচিব মোঃ আব্দুর রহিম রিপন, পৌর বিএনপির সভাপতি মো. অলিউর রহমান,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আহমেদ ও সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজাসহ পৌর বিএনপির নেতৃবৃন্দ।
পরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়েছে।


