Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকমলগঞ্জশ্রীমঙ্গলে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠন

শ্রীমঙ্গলে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কমিটি গঠন

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন হয়েছে।

বিরাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার জাকির হোসেনকে আহবায়ক এবং ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দেবকে সদস্য সচিব মনোনীত করে শ্রীমঙ্গল উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে শহরের দেওয়ান সামছুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত কমিটি গঠন সভায় উপস্থিত থেকে কমিটি অনুমোদন প্রদান করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ও কমলগঞ্জ উপজেলার শমসেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম।

গঠিত কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন- ফটকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর কুমার ঘোষ, পূর্ব জামসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলক বর্ধন ও উত্তরসুর কূলচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছিয়া বেগম।

সদস্যরা হলেন- আমনাতপুর মহরম উল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহীদ, দেওয়ান শামছুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিনয় পাল, পশ্চিম লইয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দেব, তিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্তা রানী দেব, গোপেন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসি পাল, নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিভা রানি দেবী, ষাড়েরগজ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক চন্দন কুমার চৌধুরী, উত্তর বরুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন দেব, কাকিয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাঞ্চন রানী সরকার, লইয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ চন্দ্র পাল, টিকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূরবী রানী ধর, পশ্চিম শ্রীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবর্ণা চক্রবর্তী, খলিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগৎজ্যোতি দেব, যাত্রাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌসুমী দেব এবং হুগলীছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাহেলা আক্তার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments