Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকমলগঞ্জমৌলভীবাজারে বিএনপির বিতর্কিত নেতা মতিন বক্সসহ দুই নেতার পদ স্থগিত

মৌলভীবাজারে বিএনপির বিতর্কিত নেতা মতিন বক্সসহ দুই নেতার পদ স্থগিত

দলীয় নীতি ও সাংগঠনিক পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মতিন বক্স এবং হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য ছাবির আহমদ চৌধুরীর প্রাথমিক সদস্য পদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করেছে বিএনপি।

২২ আগস্ট (শুক্রবার) দলের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় তাঁদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন, বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

মতিন বক্সের বিরুদ্ধে বিএনপির হাই কমান্ডের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন দলের তৃণমূলের নেতাকর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ। তাৎক্ষণিক প্রতিক্রিয়া তারা বলছেন বিএনপি যে গণমানুষের সংগঠন ও ন‍্যায় বিচার প্রতিষ্ঠার সংগঠন তা এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে প্রমাণিত হলো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments