Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াশ্রীমঙ্গলে র‌্যাব-৯ এর অভিযানে প্রাইভেটকারসহ ২ মাদক কারবারি আটক

শ্রীমঙ্গলে র‌্যাব-৯ এর অভিযানে প্রাইভেটকারসহ ২ মাদক কারবারি আটক

রিপন আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারের র‌্যাব-৯ সিলেট, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের এসআই লোকমান হোসেন, এসআই হারুন অর রশিদ এর নেতৃত্বে গত বৃহস্পতিবার (৭ আগষ্ট) গভীর রাতে শ্রীমঙ্গল-হবিগঞ্জ রোডে ভূনবীর এলাকায় চেকপোষ্ঠে হবিগঞ্জ থেকে আসা একটি প্রাইভেটকার থামালে গাড়ী থেকে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। সঙ্গী ফোর্সদের সহযোগিতায় দুই জনকে আটক করে র‌্যাব-৯ সিলেট, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের টহলদল ।

সেই সময় আসামী জুয়েল মিয়া (২৫), ড্রাইভার সালেক আহম্মেদ(২৩) এর কাছ থেকে ৪ টি ব্যাগে চার কেজি গাঁজা, মাদক বিক্রির নগদ ৯৬ হাজার টাকা ও সিলভার রংয়ের প্রাইভেটকার আটক করা হয়। আসামীদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments