Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলাশ্রীমঙ্গলে বেওয়ারিশ কুকুরের কামড়ে তিন শিশু আহত

শ্রীমঙ্গলে বেওয়ারিশ কুকুরের কামড়ে তিন শিশু আহত

শ্রীমঙ্গল প্রতিনিধি :  শ্রীমঙ্গলে এক ঘন্টার মধ্যে বেওয়ারিশ কুকুরের কামড়ে তিন শিশু আহত হয়েছেন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে আফসানা নামে এক শিশুকে সিলেটের এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১টা থেকে দেড়টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের জামসি ও পূর্ব আশিদ্রোন এলাকায় এ ঘটনা ঘটে। কুকুরের কামড়ে আহতরা হলেন আশিদ্রোন ইউনিয়নের পূর্ব আশিদ্রোন গ্রামের জারু মিয়ার কন্যা আফসানা (৪), একই ইউনিয়নের জামসি গ্রামের রফিক মিয়ার পুত্র রিফাত (৩) এবং ভুনবীর ইউনিয়নের আঐ গ্রামের আব্দুল কাদির জিলানির পুত্র সোহান।

আহতরা সবাই শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে আফসানার অবস্থা আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

ওই শিশুর পরিবার জানায়, মৌলভীবাজার সদর হাসপাতালের চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে ৩ শিশু কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে লালা রঙের একটি বেওয়ারিশ কুকুর প্রথমে আশিদ্রোন এলাকায় এক শিশুর পিঠে, ঘাড়ে ও মাথায় কামড় দেয়। এরপর কুকুরটিকে মারতে স্থানীয় লোকজন ধাওয়া করলে কুকুরটি বেপরোয়া হয়ে আধ ঘন্টার মধ্যে জামসি গ্রামের ৩ বছরের বয়সের শিশু রিফাতকে কামড় দেয়। এর এক ঘন্টা পর ভুনবীর ইউনিয়নের আঐ গ্রামের সোহান কুকুরের কামড়ে আহত হয়।

আশিদ্রোন ইউনিয়নের বাসিন্দা মোজাহিদুল ইসলাম আমাদের ইউনিয়নে আধাঘন্টার ব্যবধানে দুই শিশুকে কুকুর কামড় দিয়েছে। পরে দ্রত হাসপাতালে নিয়ে আসেন আহতের আত্মীয়রা। এমন ঘটনা আমাদের উপজেলায় প্রায়ই ঘটছে। বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে কোনো উদ্যোগ দেখছি না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন বলেন, কুকুরের কামড়ে আহত ব্যক্তিদের জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা রয়েছে। বেওয়ারিশ কুকুর থেকে দূরে থাকতে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে শিশুদের দিকে খেয়াল রাখতে হবে অভিভাবকদের।

শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন বলেন, বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশু আহত হওয়ার খবর পেয়েছি। মানুষের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য পৌরসভা এবং প্রাণি সম্পদ অফিসকে নির্দেশনা দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments