Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকমলগঞ্জশনিবার মৌলভীবাজারে আসছেন না তিনি

শনিবার মৌলভীবাজারে আসছেন না তিনি

নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকারের নব নিযুক্ত শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্সংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী শনিবার ২১ শে ফেব্রুয়ারী মৌলভীবাজারে প্রয়াত সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান এর কবর জিয়ারত ও নিজ বাড়ি কমলগঞ্জে দাদা-দাদীর কবর জিয়ারতে সরকারি সফরে মৌলভীবাজারে আসার কথা ছিল জরুরী কাজে ঢাকা যেতে হচ্ছে তাই শনিবার সরকারী সফরসূচি বাতিল হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি)  দুপুরে  বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানবির হোসেন ও জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের উবাহাটা জমিদার বাড়ির কৃতি সন্তান, সাবেক সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বর্তমানে বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments