Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকমলগঞ্জমৌলভীবাজারে প্রশাসনের উদ্যোগে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

মৌলভীবাজারে প্রশাসনের উদ্যোগে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। সভায় জানানো হয় এই বছর জেলায় ৯৮০ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

সভায় জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন বলেন, এই জেলায় উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করা হবে। যদি কেউ উৎসবে বিঘ্ন ঘটানোর কোন চেষ্টা করে, তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পূজামন্ডপ গুলো নিরাপত্তা দেয়ার জন্য পুলিশ ও আনসার সদস্যরা সার্বক্ষণিক কাজ করবে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। থাকবে বিজিবি ও র‌্যাব এর টহল দল।

এছাড়া সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, ৪৬ বিজিবি’র উপ অধিনায়ক মেজর সৈয়দ সৈয়দ ইসতিয়াক আহমদ মোর্শেদ, ক্যাপ্টেন আব্দুল্লাহ আল মাহফুজ বন্ধন, সদর হাসপাতালের তত্ববধায়ক ডা. প্রণয় কান্তি দাস, এন এস আই উপপরিচালক মোঃ কবির হোসেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ ফখরুল ইসলাম, জামায়াত ইসলামের সেক্রেটারি ইঞ্জিনিয়ার শাহেদ আলী,প্রেসক্লাবের সদস্য সচিব বকশী ইকবাল আহমদ প্রমুখ।

উক্ত সভায় মৌলভীবাজার জেলার সাতটি উপজেলার পূজা মন্ডপের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments