Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াকাদিপুর শিববাড়ি মন্দির পরিদর্শন করলেন- জামায়াতের আমির সায়েদ আলী

কাদিপুর শিববাড়ি মন্দির পরিদর্শন করলেন- জামায়াতের আমির সায়েদ আলী

কুলাউড়া প্রতিনিধি : জেলা জামায়াতের আমির ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী বলেছেন, সৃষ্টিকর্তা যদি আমাদের হাতে কর্তৃত্ব দান করেন, আমরা দেশের প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করবো এবং সকল মানুষকে নিয়ে বাংলাদেশকে গড়ে তুলবো ইনশাআল্লাহ।

সোমবার (৮ সেপ্টেম্বর) কাদিপুর ইউনিয়নের শিববাড়ি মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তাঁর সাথে উপস্থিত ছিলেন- কুলাউড়া উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মুনতাজিম, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. নিজাম উদ্দিন, উপজেলা জামায়াতের পেশাজীবী সংগঠনের সহ সভাপতি কাজী জসিম উদ্দিন মামুন, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি আবু বক্কর মোহাম্মদ সিপন, পশ্চিম কুলাউড়া শাখার সাবেক সেক্রেটারি এনামুল হক, কাদিপুর ইউনিয়ন জামায়াতের সহসভাপতি আহমদ আল রিপন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments