Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলাভুড়ভুড়িয়া চা বাগান থেকে বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার

ভুড়ভুড়িয়া চা বাগান থেকে বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি: শ্রীমঙ্গলের ভুড়ভুড়িয়া চা বাগান থেকে আজ বুধবার( ০৭.১০.২০২৬) সকাল ১১ ঘটিকায়  ভুড়ভুড়িয়া চা বাগানের ১৪ নম্বর সেকশনে চা পাতার কুঁড়ি তোলার সময় একজন শ্রমিক সাপের শু শু শব্দ শুনতে পান। শব্দ শুনে চা শ্রমিকরা কাজ বন্ধ করে নিরাপদ দূরত্বে সরে যান।
পরবর্তীতে বিষয়টি চা বাগানের সহকারী ব্যবস্থাপক জনাব সাদেকুর রহমানকে জানানো হলে তিনি সাপটি উদ্ধারের জন্য বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাপটিকে পদ্ম গোখরা বলে শনাক্ত করেন। এটি একটি অত্যন্ত বিষধর সাপ।
পরবর্তীতে পদ্ম গোখরা সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন এবং শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করেন।
সাপটিকে না মেরে উদ্ধারের জন্য বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে ভুড়ভুড়িয়া চা বাগানের সহকারী ব্যবস্থাপক জনাব সাদেকুর রহমানকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। তাঁর সচেতনতা ও সময়মতো খবর দেওয়ার কারণে একটি মূল্যবান বন্যপ্রাণীর জীবন রক্ষা পেল।
কোথাও কোনো পশুপাখি ধরা পড়লে, আহত বা অসুস্থ অবস্থায় পাওয়া গেলে সাথে সাথে নিকটস্থ বনবিভাগে খবর দিন অথবা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।
স্বপন দেব সজল
📞 +8801712940579
রাজদীপ দেব দীপ
📞 +8801747880212
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments