Wednesday, October 21, 2026
Homeঅন্যান্যঅপরাধডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সাদা রঙের PAJERO জীপ গাড়িও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর ৪টা ৩০ মিনিটে শ্রীমঙ্গল থানাধীন ৮নং কালীঘাট ইউনিয়নের ভুরভুরিয়া চা বাগানস্থ বিটিআরআই সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন ১/ শাহ আলম (৩৮), পিতা-মোঃ ছাদ মিয়া, সাং-খোশবাস, থানা-শ্রীমঙ্গল; ২/ সালাউদ্দিন (২৯), পিতা-মৃত ইসমাইল আলী, মাতা-লেবু বেগম, সাং-বিলেরপাড় (পশ্চিম বিলেরপাড়), থানা-কুলাউড়া; এবং ৩/ মোঃ আলী হোসেন (৩৯), পিতা-মোঃ আঃ করিম, সাং-শংকরসেনা (শিববাড়ী), থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মোঃ দেলোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করে দেহ তল্লাশি করা হলে একটি দেশীয় তৈরি রামদা, একটি লোহার তৈরি বোল্ট কাটার এবং একটি স্টিলের তৈরি এসএস রড উদ্ধার করা হয়। এছাড়া ঘটনায় ব্যবহৃত সাদা রঙের PAJERO জীপ গাড়ি জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় পুলিশ বাদী হয়ে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করেছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments