Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলামৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে প্রেসক্লাব সম্মুর্খ থেকে আলোচনা স়ভা শেষে র্যালী শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা দলীয় কর্মসূচিতে অংশ নেন। এ সময় নেতাকর্মীরা সংগঠনের প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক আন্দোলনে মহিলা দলের ভূমিকা তুলে ধরেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান এর সহধর্মিনী রোজিনা নাসের। তাঁর উদ্বোধনে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়।

মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শ্যামলী সূত্রধর এর সঞ্চালনায় ও সভাপতিত্ব করেন,মৌলভীবাজার মহিলা দলের সভাপতি ড. দিলশাদ পারভিন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক সাংগঠনিক সম্পাদক বকশি মিজবাউর রহমান।

বক্তব্য রাখেন, মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সুফিয়া সুলেমান কলি,সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট আমেনা বেগম ডলি,সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদ।

কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং মানুষের ভোটাধিকার রক্ষার আন্দোলনে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছেন। ভবিষ্যতেও দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments