বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সামাজিক সংগঠন ঐক্য পরিষদের আয়োজনে এ মানববন্ধন হয়।
স্থানীয় প্রাইভেট চিকিৎসক ডা.এস.কে. নাহিদ এর সভাপতিত্বে ও তারেকুল ইসলাম পাটোয়ারির পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আবুল হোসেন, সাবেক পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন, সমাজ সেবক মো. সোলায়মান উদ্দিন, আব্দুস সালাম খোকন, তুহেল আহমেদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট দ‚র করতে এবং রোগীদেরকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি সকল অব্যবস্থাপনা দ‚র করার জোরালো দাবি জানান।


