Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলাআওয়ামী লীগের লকডাউন নিয়ে আতঙ্কের কিছু নেই- ডিবি প্রধান শফিকুল ইসলাম

আওয়ামী লীগের লকডাউন নিয়ে আতঙ্কের কিছু নেই- ডিবি প্রধান শফিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন নিয়ে আতঙ্কের কিছু নেই বলে জানfন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান মো. শফিকুল ইসলাম।

তিনি বলেন, যারা ভীতি সৃষ্টির চেষ্টা করছে বা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনের যতটুকু প্রয়োগের ক্ষমতা আমাদের আছে, সেটার সর্বোচ্চ প্রয়োগ করবো।

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ডিএমপির ডিবিপ্রধান এ কথা বলেন।

তিনি বলেন, আমরা রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনাকারীদের পাশাপাশি তাদের নেপথ্যে যারা রয়েছে, তাদেরও গ্রেপ্তার করছি। আজকেও ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের নজরদারি অব্যাহত আছে। কাউকেই ছাড় দেওয়া হবে না। নগরবাসী আমাদের পাশে থাকলে আমরা দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক করতে পারবো।

শফিকুল ইসলাম বলেন, সোশ্যাল মিডিয়ায় যারা বিভিন্ন উসকানি ও নির্দেশনা দিচ্ছে, তাদের বিষয়ে ডিবি সতর্ক রয়েছে। আমরা দেখছি, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন উসকানি ও নির্দেশনা দেওয়া হচ্ছে তবে রাজপথে তাদের দেখা যায় না। এমনকি একজন নিরীহ রিকশাওয়ালাকে ৫০০ টাকা দিয়ে স্লোগান দিতে বলা হয়েছে, পরে সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। বিশ্লেষণ করে দেখা গেছে, ওই রিকশাচালকের কোনো অপরাধমূলক রেকর্ড নেই। এভাবে সাধারণ মানুষকে ব্যবহার করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা চলছে, যা ডিবি কঠোরভাবে দমন করছে।

তিনি আরও বলেন, যারা সবচেয়ে বেশি উত্তেজনামূলক বক্তৃতা দিচ্ছে, তারা দেশের বাইরে বসে এসব করছে। তারা নিজেরা মাঠে নেই, কিন্তু নিরীহ মানুষকে উসকে দিচ্ছে। এই নোংরা রাজনীতি বন্ধ করতে হলে সবাইকে সামাজিকভাবে দায়িত্ব নিতে হবে।

ডিএমপির ডিবিপ্রধান বলেন, সামাজিকভাবে যদি আপনারা সচেতনতা ও প্রচার-প্রচারণা চালান, তাহলে এই মানসিকতা থেকে ভয়ের ভিত্তিটাই কেটে যাবে। নগরবাসী ও গণমাধ্যম যদি একসঙ্গে কাজ করে, তাহলে এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments