Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলামৌলভীবাজারে আশা’র পক্ষ হতে জেলা প্রশাসক কাছে কম্বল হস্তান্তর

মৌলভীবাজারে আশা’র পক্ষ হতে জেলা প্রশাসক কাছে কম্বল হস্তান্তর

মৌলভীবাজার প্রতিনিধি: চায়ের রাজধানী হিসেবে পরিচিত মৌলভীবাজারে কার্তিক মাসের শেষ সপ্তাহে কিছুটা শীতের অনুভুতি মিলছে। বিকেল থেকে রাত গভীর হলে শীতের মাত্রাও বাড়তে শুরু করে। তাই শীতের শুরুতেই ক্ষুদ্র ঋণ দানকারী প্রতিষ্ঠান আশা’র নিজস্ব অর্থায়নে দরিদ্র,সুবিধা বঞ্চিত,শীতার্তদের মাঝে সারা দেশব্যাপি প্রতি বছর কম্বল বিতরণ করে আসছে। প্রতি বছরের ন্যায় এবারও মৌলভীবাজার জেলা প্রশাসকের নিকট কম্বল হস্তান্তর করা হয়।

বুধবার (১২ নভেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন এই কম্বল গুলো গ্রহন করেন।

এ বছর সারা দেশ ব্যাপী ১,০২,৪০০০০ (এক কোটি দুই লক্ষ চল্লিশ হাজার) টাকার ২৫৬০০ পিস শীতবস্ত্র (কম্বল) বিতরনের সিদ্ধান্ত গ্রহন করেছে আশা। এ বছর মৌলভীবাজার ১ লক্ষ ৬০ হাজার টাকার ৪০০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোঃ আমিরুল ইসলাম সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার, সিলেট ডিভিশন, অজয় কুমার সাহা,ডিষ্ট্রিক্ট ম্যানেজার, আশা-মৌলভীবাজার জেলা,মৌলভীবাজার সদর অঞ্চলের সিনিয়র আঞ্চলিক ম্যানেজার মোঃ আকছির মিয়া, মৌলভীবাজার সদর-০১ ব্রাঞ্চের সিবিএম মোঃ শামীম উদ্দিন ও মৌলভীবাজার সদর -০২ ব্রাঞ্চের সিবিএম মোঃ হেলাল উদ্দিন হায়দার।

শীতার্তদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগকে জেলা প্রশাসক স্বাগত জানান এবং আশা’র এধরনের সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন। পাশাপাশি এ ধরণের কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য পরামর্শ দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments