Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলাশুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী ও শহীদ শামসুদ্দিন হাসপাতালে

শুক্রবার সিলেট আসছেন স্বাস্থ্যমন্ত্রী, যাবেন ওসমানী ও শহীদ শামসুদ্দিন হাসপাতালে

ডেক্স রিপোর্ট :  আগামীকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেট আসছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সিলেট এসে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করবেন।

ওসমানী হাসপাতালের চিকিৎসকদের সময়মত হাসপাতালে না আসা ও সময়ের আগেই হাসপাতাল ছেড়ে চলে যাওয়া নিয়ে আলোচনার মধ্যেই সিলেটের এই প্রধান স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি পরিদর্শনে আসছেন মন্ত্রী। একইদিনে স্বাস্থ্যমন্ত্রী শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালও পরিদর্শন করবেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর দপ্তর থেকে বুধবার (২ সেপ্টেম্বর) জারি করা সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।

সফরসূচি অনুযায়ী, শুক্রবার সকাল ৬টায় ঢাকার মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন মন্ত্রী। সকাল ৭টায় বিমানযোগে সিলেটের উদ্দেশে যাত্রা করে সকাল ৭টা ৫০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি।

সকাল ৮টা ১৫ মিনিটে সিলেট সার্কিট হাউজে পৌঁছানোর পর সকাল ৯টা ৩০ মিনিটে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে যাবেন স্বাস্থ্যমন্ত্রী।

এরপর সকাল ১১টায় তিনি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন করবেন। দুই হাসপাতাল পরিদর্শনের মাধ্যমে সিলেটের স্বাস্থ্যসেবা পরিস্থিতি, চিকিৎসা কার্যক্রম ও অবকাঠামোগত বিষয়গুলো সরেজমিনে দেখবেন মন্ত্রী।

হাসপাতাল পরিদর্শন শেষে দুপুর ১২টা ৩০ মিনিটে সিলেট সার্কিট হাউজে ফেরার কথা রয়েছে তার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিব (যুগ্মসচিব) এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত সরকারি সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments