মৌলভীবাজার প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান স্বাধীনতা মহান দিবস ২০২৬ নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে।বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান, জেলা প্রশাসক তহিদুজ্জামান পাভেল, জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান মিজান,পুলিশ সুপার বিল্লাল হোসেন,জেলা বিএনপির আহবায়ক মোঃ ফয়জুল করিম ময়ূনসহ ফুল দিয়ে শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধা, বিএনপি,জামায়েত,বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর,শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক সংগঠন। পরে সকাল ৮টায় এম সাইফুর রহমান স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক।


