Wednesday, October 21, 2026
Homeঅন্যান্যঅপরাধমৌলভীবাজারে দিনেদুপুরে পকেট থেকে টাকা চুরি,২ চোর আটক

মৌলভীবাজারে দিনেদুপুরে পকেট থেকে টাকা চুরি,২ চোর আটক

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরের ব্যস্ততম চৌমুহনা এলাকায় ব্যাংক জমা দিতে নেয়া ৫০ হাজার টাকা চুরির সময় হাতেনাতে আটক হয়েছে পেশাদার পকেটমার চক্রের দুই সদস্য। পরে ক্ষুব্ধ জনতা তাদের গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

আটককৃতদের মধ্যে একজনের নাম সুফিয়ান মারুফ। সে রাজনগর উপজেলার আশ্রাকাপন এলাকার বাসিন্দা। অপরজনের বাড়ি কমলগঞ্জ উপজেলার কালেঙ্গা এলাকায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী ব্যক্তি আদালত এলাকা থেকে একটি টমটমে চড়ে চৌমুহনার একটি ব্যাংকে ৫০ হাজার টাকা জমা দিতে যাচ্ছিলেন। যাত্রাপথে টমটমে যাত্রীবেশে থাকা পকেটমার চক্রের এক সদস্য গোপনে ভুক্তভোগীর পকেটে হাত ঢুকিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় অপর সদস্য চারপাশে নজরদারি চালিয়ে তাকে সহযোগিতার দায়িত্বে ছিল।

টাকা চুরির বিষয়টি ভুক্তভোগী টের পাওয়ার সাথে সাথেই কৌশলে পকেটে হাত দেওয়া চোরের হাত চেপে ধরেন এবং চিৎকার দেন। টমটমটি চৌমুহনা ট্রাফিক পুলিশ বক্সের সামনে পৌঁছালে ভুক্তভোগী ও স্থানীয়রা তাদের নিচে নামিয়ে আনে।

পকেটমার আটকের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক ও ক্ষুব্ধ জনতার ঢল নামে। উপস্থিত জনতা দুই পকেটমারকে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে ট্রাফিক পুলিশ ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত দুজনকে হেফাজতে নেয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments