Wednesday, October 21, 2026
Homeদুর্ঘটনাসড়ক দুর্ঘটনায় যুবক নিহত, গুরুতর আহত-৩

সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, গুরুতর আহত-৩

জুড়ী প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী-বড়লেখা সড়কে পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১ যুবক নিহত এবং ৩ জন আহত হয়েছেন। রবিবার (২৬ জুলাই) দুপুরে জুড়ী-বড়লেখা সড়কের হাতলিয়া এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত আলী হোসেন জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের কচুরগুল গ্রামের সোয়াব উদ্দিনের ছেলে। গুরুতর আহত ৩ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দূর্ঘটনাস্থলে দুই দিক থেকে দ্রুত গতিতে আসা পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলী হোসেনকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত ৩ জনকে সিলেট প্রেরণ করেন।

জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজনকে মৃত ঘোষণা করা হয়েছে। আহত ৩ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments