Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়ামৌলভীবাজারে কুলাউড়ার এক ব্যবসায়ীকে হত্যা

মৌলভীবাজারে কুলাউড়ার এক ব্যবসায়ীকে হত্যা

রিয়াজুল ইসলাম : মৌলভীবাজার শহরে ফয়জুর রহমান রুবেল (৪২) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে শহরের শমশেরনগর রোডে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তাকে উপর্যুপরি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা।

নিহত রুবেলে এর বাড়ি কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। তিনি মৌলভীবাজার শহরের শমশেরনগর রোডের সদাইপাতি মার্কেটে এফ রহমান ট্রেডিং এর মালিক।

জানা যায়, সন্ধ্যার পর দোকানে একা ছিলেন রুবেল। এ সময় হঠাৎ ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত দোকানে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তার চিৎকার শুনে আশপাশের সিএনজি চালক ও স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেই রাতে তিনি মারা যান।

এই ঘটনার পর থেকে ব্যবসায়ী ও স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পরে। সদাইপাতি মার্কেটের সভাপতি ও ব্যবসায়ীরা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) গাজী মাহবুবুর রহমান এ ব্যাপারে ঘটনার খবর পাওয়ার পর আমরা এ বিষয়ে কাজ করছি।

মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের বলেন, ঘটনার পর থেকে পুলিশ তদন্তে নেমেছে। ঘটনাস্থলের আশপাশ  এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। খুব শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments