Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলামৌলভীবাজার মাদক সেবনের অপরাধে ৭ জনকে কারাদণ্ড ও  অর্থদণ্ড

মৌলভীবাজার মাদক সেবনের অপরাধে ৭ জনকে কারাদণ্ড ও  অর্থদণ্ড

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী অফিসার ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোঃ রাজিব হোসেন নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজারের সমন্বয়ে মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাত জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নদগ ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (৩১ আগষ্ট) সন্ধ্যায় শহরের  মুসলিম কোয়ার্টার, চাঁদনীঘাট, কাশিনাথ আলাউদ্দিন রোড, কোর্ট রোড ,শান্তিবাগ ও হাসপাতাল রোড এলাকায় অভিযান করে আসামীদের মোবাইল কোর্টের মাধমে কারাদন্ড প্রদান করে জেলা কারাগারে প্রেরন করার করা হয়েছে।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন,মোঃ হৃদয় (২০) সাং-সুলতানপুর, নিকুঞ্জ শব্দকর (২৮) সাং- হরিসরণ,  কমলগঞ্জ, মোঃ শফিকুল ইসলাম (২৭) সাং-সোনাপুর বড়বাড়ী, মোঃ পাবেল(২৯) সাং-কাগাবালা,ইকবাল মিয়া(২৫),  সাং-দোঘর, রুবেল মিয়া(২৯) সাং-শিমুলতলা,ইমন মিয়া প্রকাশ সাইফুল (২১) সাং- গুজারাই।‍ মাদকাসক্ত ৭ যুবককে ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০/-টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় উপপরিচালক মোঃ রাশেদুজ্জামান উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments