Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলাশ্রীমঙ্গল পুলিশ ক্যাম্পে দায়িত্ব পালনকালে হঠাৎ পুলিশ কর্মকর্তার মৃত্যু

শ্রীমঙ্গল পুলিশ ক্যাম্পে দায়িত্ব পালনকালে হঠাৎ পুলিশ কর্মকর্তার মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার পুলিশ লাইন্সে কর্মরত এসআই (সশস্ত্র)  আলমগীর হোসেন ভূঁইয়া ইন্তেকাল করেছেন। রোববার (১ সেপ্টেম্বর) বিকাল ৪টা ৪৫ মিনিটে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ইন্তেকাল করেন।

আজ দুপুরে তিনি শ্রীমঙ্গল থানাধীন মির্জাপুর পুলিশ ক্যাম্পে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে মৌলভীবাজার সদর  হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায় । তিনি দুই মেয়ে এবং এক ছেলের জনক। তিনি ১৯৯২ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগদান করেছিলেন। তাঁর অকাল মৃত্যুতে জেলা পুলিশ সুপারসহ জেলা পুলিশ পরিবার গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments