কুলাউড়া উপজেলার ভূকশিমইল স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো.মাশুক শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় কুলাউড়া শহরের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি মদনগৌরী গ্রামের অধিবাসী। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে ,গত কয়েক মাস ধরে তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ও নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।মো.মাশুক এর পারিবারের পক্ষ থেকে পরবর্তীতে যানাজার নামাজের সময় জানানো হবে বলে জানা গেছে।


