Wednesday, October 21, 2026
Homeসিলেটমৌলভীবাজার জেলাসিসিইউতে মাহমুদুর রহমান মান্না

সিসিইউতে মাহমুদুর রহমান মান্না

নিজস্ব প্রতিবেদক : হার্ট অ্যাটাক করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তাকে ইমার্জেন্সি বিভাগ থেকে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। তবে শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাত পৌনে দুইটার দিকে তথ্যটি নিশ্চিত করেছেন নাগরিক ছাত্র ঐক্যের সদস্য সচিব তানভীর ইসলাম স্বাধীন। তিনি জানান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না’র শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। ইমার্জেন্সি বিভাগ থেকে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।

তানভীর ইসলাম আরও জানান, বর্তমানে তার কোনো ব্যথা নেই এবং সামগ্রিকভাবে ভাইটাল সাইন প্রায় স্বাভাবিক পর্যায়ে রয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তাকে আপাতত একদিন পর্যবেক্ষণে রাখা হবে। আগামীকাল (শনিবার) আরও কয়েকটি প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন করা হবে।

মাহমুদুর রহমান মান্না সবার কাছে দোয়া চেয়েছেন বলে জানান তিনি।

এর আগে বুকে হঠাৎ ব্যথা অনুভব করায় মাহমুদুর রহমান মান্নাকে শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়। এ তথ্য জানিয়ে শুক্রবার রাত সোয়া ১২টার দিকে নাগরিক ঐক্যের সদস্য সাকিব আনোয়ার বলেন, ‘মান্না ভাই এখন হাসপাতালের জরুরি বিভাগে রয়েছেন। ডাক্তাররা কিছু টেস্ট দিয়েছেন। টেস্টের ফলাফল পাওয়ার পরে পরবর্তী চিকিৎসা নির্ধারণ হবে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments