নিজস্ব প্রতিবেদক : নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সর্বস্তরের ব্যবসায়ীদের সাথে মত বিনিময় সভা মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন আয়োজনে মৌলভীবাজারের বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, চেম্বার অব কমার্স, খুচরা ও পাইকারি পর্যায়ের সকল ব্যবসায়ী (মাংস, ডিম, ফল, সবজি, মুদি, মিষ্টি ইত্যাদি), কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং অন্যান্য সংশ্লিষ্ট অংশীজনের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজারের জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেনের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অফিসার মোঃ সাকিব আহমদ,ভোক্তা অধিকার সংরক্ষণ পরিচালক আল আমিন বাজারের বিভিন্ন বিষয় প্রজেক্টর এর মাধ্যমে তুলে ধরেন।

মতবিনিময় সভায় বাজারে নিরাপদ খাদ্য সরবরাহ, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের অধিকার সুরক্ষার বিষয়গুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়। বিশেষভাবে ডিম, মাংস, ফল, সবজি, মুদি, মিষ্টিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে ন্যায্য দামে ও সীমিত লাভে পণ্য বিক্রয়ের জন্য ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি খুচরা ও পাইকারি পর্যায়ে পণ্যের মূল্য সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়। সবার সম্মতিতে সভায় ডিম, মাংস, ফলসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের মুনাফার হার নির্ধারণ করে দেওয়া হয়। এই মতবিনিময় সভা স্থানীয় ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সমন্বিত প্রচেষ্টা ও সচেতনতা বৃদ্ধি করা এবং পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতকরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে সংশ্লিষ্টরা মনে করেন।


