কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলার রংগীরকুল গ্রামে পুকুরে গোসল করতে গিয়ে শাকুল মিয়া (৫১) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পূর্ব রংগীরকুল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাকুল মিয়া ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো তিনি সকালে পাশের বাড়ির বাবুল মিয়ার পুকুরে গোসল করতে যান। দীর্ঘসময় পেরিয়ে গেলেও তিনি ফিরে না আসায় পরিবার ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। পুকুর পাড়ে তার জুতা ও জামাকাপড় রেখে যাওয়া দেখে সন্দেহ হলে স্থানীয়রা পুকুরে তল্লাশি শুরু করেন। কিছুক্ষণ পর পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করেন।


