Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়ালন্ডনে তারেক রহমানের সঙ্গে নাসের রহমানের বৈঠক,দলীয় ঐক্য নিয়ে আলোচনা

লন্ডনে তারেক রহমানের সঙ্গে নাসের রহমানের বৈঠক,দলীয় ঐক্য নিয়ে আলোচনা

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠক করেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র  সাবেক এম.পি এম. নাসের রহমান। বুধবার (১০ সেপ্টেম্বর) লন্ডনে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই সময় রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলামও উপস্থিত ছিলেন।

এক ঘণ্টা চলা বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, মৌলভীবাজার জেলা ও উপজেলা পর্যায়ের সাংগঠনিক কর্মকাণ্ড এবং তৃণমূল নেতাকর্মীদের সম্পৃক্ততা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নেতৃবৃন্দ মনে করেন, আগামী নির্বাচনে বিএনপির সাফল্যের জন্য দলীয় ঐক্য ও মাঠ পর্যায়ের কর্মীদের সক্রিয় ভূমিকা অপরিহার্য।

মৌলভীবাজার বিএনপি বরাবর জাতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে। এম সাইফুর রহমানের রাজনৈতিক উত্তরসূরি হিসেবে নাসের রহমানকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা প্রবল। তারেক রহমানের সঙ্গে এ বৈঠককে অনেকে মৌলভীবাজারের রাজনীতিতে বিএনপির সাংগঠনিক পুনরুত্থানের ইঙ্গিত হিসেবে দেখছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments