Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাকুলাউড়াটিকটকে পরিচয়, অত:পর জোরপূর্বক বাল্যবিবাহ!

টিকটকে পরিচয়, অত:পর জোরপূর্বক বাল্যবিবাহ!

নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক কিশোর (১৫) ও কিশোরীর (১৫) মধ্যে। সেই সম্পর্কেই তারা দেখা করতে গেলে কিশোরীর স্বজনেরা তাদের জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে বাল্যবিবাহ দিয়ে দেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ঘটনাটি ঘটেছে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায়। ছেলেটি কুলাউড়া উপজেলার একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং মেয়েটি জুড়ী উপজেলার বাসিন্দা ও অষ্টম শ্রেণির পর আর লেখাপড়া করেননি।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরের পর থেকে ছেলেটিকে খুঁজে পাচ্ছিলেন না তার স্বজনেরা। মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছিল। রাতে ছেলের এক বন্ধু ফোন করে জানায়, সে জুড়ী উপজেলার একটি রেঁস্তোরায় মেয়েটির সঙ্গে দেখা করতে গিয়েছিল এবং সেখান থেকে মেয়ের স্বজনেরা দুজনকে জোর করে ধরে নিয়ে যান। পরে স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে এক ইমামের মাধ্যমে তাদের বাল্যবিবাহ করিয়ে দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments