রিপন আহমদ,মৌলভীবাজার : মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজারস্থ টিসিভি মার্কেটের সামনে, পান সুপারী ও চাউলের আড়ৎ ব্যবসায়ী হাবিবুর রহমান হেলাল (৫৬)-নামীয় একজন ব্যবসায়ীকে প্রকাশ্য এলোপতাড়ি আঘাত করে নগদ- ১০,৬৬,৫০০/- টাকা ও গলায় থাকা স্বর্নের চেইন জোরপূর্বক চিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ভুক্তভোগী হাবিবুর রহমান হেলাল বাদী হয়ে, নবীগঞ্জ থানার দুর্গাপুর গ্রামের মৃত : মামুন মিয়ার পুত্র নুরুল আমিন(৩৫),মৌলভীবাজার সদর উপজেলার হামরকোনা গ্রামের ইকবাল হোসেন (৩৬)সহ অজ্ঞাতনামা-৭/৮জনকে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় মামলা (মামলা নং-০৫/২৯৩) দায়ের করেন। এ পর্যন্ত জনসম্মুখে হামলা ও টাকা ছিনতাই এর ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ঘটনার বিবরণে জানা গেছে- গত ২ সেপ্টেম্বর রাত অনুমান সাড়ে ৮ ঘটিকায় হাবিবুর রহমান হেলাল এর ব্যবসা প্রতিষ্টান থেকে বাড়ী যাওয়ার পথে শেরপুর বাজারস্থ টিসিভি মার্কেটের সামনে ৩টি মোটর সাইকেল যোগে কতেক লোক আসিয়া তাকে ঘেরাও করে এলোপাথারী আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে সাথে থাকা নগদ টাকা ও স্বর্ণের চেইন চিনিয়ে নেয়। হাল্লা চিৎকার শুনে লোকজন এসে তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে জানতে চাইলে ব্যবসায়ী হাবিবুর রহমান হেলাল বলেন- হামলাকারীরা বিএনপি‘র দলীয় লোক পরিচয়ে দলীয় প্রভাব বিস্তার করে চাঁদা দাবী করে আসছিলো। তিনি তার জীবনের চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন উল্লেখ করে আরো বলেন- স্ত্রী-সন্তান প্রবাসে রেখে, দেশের টানে প্রবাস জীবনের সমুহ অর্থ ব্যবসার কাজে লাগিয়েছি। এমন দিন আমার জন্য অপেক্ষা করছে তা ভাবতে পারি নি। এ বিষয়ে জানতে চাইলে, শেরপুর ফাঁড়ি ইনচার্জ শিবু কুমার দাস জানান- এ ঘটনায়, মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন অব্যাহত আছে।


