Wednesday, October 21, 2026
Homeমৌলভীবাজার জেলাবড়লেখাজেলার শ্রেষ্ঠ থানা বড়লেখা, ওসি মাহবুব ও এসআই সুব্রত

জেলার শ্রেষ্ঠ থানা বড়লেখা, ওসি মাহবুব ও এসআই সুব্রত

বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজার জেলার সাতটি থানার মধ্যে আগস্ট মাসে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে বড়লেখা থানা। গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তি এবং ক্লুলেস মামলার রহস্য উদ্‌ঘাটনসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ এ অর্জন।

সোমবার দুপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন (পিপিএম-সেবা) বড়লেখা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার হাতে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার তুলে দেন।

এছাড়া মামলার রহস্য উদ্‌ঘাটন ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলে দক্ষতা প্রদর্শনের জন্য বড়লেখা থানার এসআই সুব্রত চন্দ্র দাসকে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করে পুরস্কৃত করেন পুলিশ সুপার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments